মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
বরিশাল সফরে প্রথমবার পদ্মা সেতু পাড়ি প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ৮১)

প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বরিশাল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]