মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:২১ পিএম   (ভিজিট : ৫২)

অবৈধভাবে অবস্থানকারীদের সতর্ক করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে। সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। এ ছাড়া ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপ আবাসন ও শ্রমবিষয়ক বিধিমালা বাস্তবায়ন জোরদার, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ।

মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইনের সন্দেহজনক লঙ্ঘনের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, এ-সংক্রান্ত তথ্য জানানোর জন্য নির্ধারিত হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কার্যক্রম জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমাতেই এ পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]