রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ২৫ বছরের আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে পেনশন পাবেন না সরকারি কর্মচারীরা   শেখ মুজিবকে সামনে রেখেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: ফুয়াদ   ‘দুই দেশের সমঝোতা ছাড়া দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার’   হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিলেন না আদালত   মসজিদে কমছে তরুণদের উপস্থিতি, কেন এই পরিবর্তন?   হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে সতর্কতা   সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানালেন আর্জেন্টিনার কোচ   
হরমুজ প্রণালিতে কনটেইনার জাহাজে হামলা, লাইফবোটে আশ্রয় নিলেন ক্রুরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৫০)

হরমুজ প্রণালিতে হামলার শিকার হওয়া একটি কনটেইনার জাহাজের সব ক্রু জাহাজ ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিয়েছেন। ওই হামলায় একজন বেসমারিক নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সামরিক কর্তৃপক্ষ এবং জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তারা এ তথ্য পেয়েছে। খবর আল জাজিরার

এর আগে সেন্টকম দাবি করে, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে।

সেন্টকমের দাবি অনুযায়ী, হামলায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন। এছাড়া জাহাজটিতে আগুন ধরে যাওয়ায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি।

তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]