রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ২৫ বছরের আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে পেনশন পাবেন না সরকারি কর্মচারীরা   শেখ মুজিবকে সামনে রেখেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: ফুয়াদ   ‘দুই দেশের সমঝোতা ছাড়া দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার’   হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিলেন না আদালত   মসজিদে কমছে তরুণদের উপস্থিতি, কেন এই পরিবর্তন?   হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে সতর্কতা   সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানালেন আর্জেন্টিনার কোচ   
সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানালেন আর্জেন্টিনার কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৫১)

ষষ্ঠবারের মতো সেমিফাইনালে, বিশ্বকাপে টানা দ্বিতীয়বার। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সমর্থকদের আনন্দে ওড়ার কথা। উড়ছেও। তবে উদযাপন যেন বিপদ ডেকে না আনে সেদিকে সতর্ক থাকতে বলেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে আজ হারিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ বাঁশি বাজার পর মেসিদের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

সেমি নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তারা যেন সতর্ক থাকেন, তারা যেন সাবধানে থাকে। আর যদি কেউ মদ্যপান করেন, তবে যেন গাড়ি না চালান। তারা যেন আনন্দ করেন। আমরা সেমিফাইনালে উঠেছি। যা কিছু ঘটেছে, সেটা দেখার পর মনে হচ্ছে এটি একটি অবিশ্বাস্য কৃতিত্ব।’

সুইজারল্যান্ডকে হারানোর আগেই আর্জেন্টিনা জেনে গেছে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ। মায়ামিতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড উঠেছে সেমিতে। ১৫ জুলাই আটলান্টায় সেমিতে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ যে-ই হোক, তা নিয়ে চিন্তিত নন স্কালোনি।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]