শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাবাকে হত্যার জবাব দেওয়া হবে, প্রতিশোধের বার্তা মোজতবা খামেনির   বিশ্বকাপ থেকে আরও বেশি আয়, নতুন পরিকল্পনায় ফিফা   দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে ডিএমসি: জুবাইদা রহমান   দুই দফা বদলির আদেশ বাতিলেও বহাল আরএমও নিজাম   মেসি যত দিন চাইবে, তত দিনই শীর্ষে থাকবে: স্কালোনি   কক্সবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক   কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ডকেই এগিয়ে রাখলেন নরওয়ে কোচ   
আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে মেসির সামনে নিষেধাজ্ঞার শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:১৩ এএম   (ভিজিট : ২০২)

আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনও টিকে আছে। এবার তাদের সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, রোববার সকালে তাদের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। সে ম্যাচ জিতলে নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে আরও এগিয়ে যাবে আর্জেন্টিনা।

তবে সম্ভাব্য সে ফাইনাল ঘিরে লিওনেল মেসির সামনে একটা শঙ্কাও এসে দাঁড়িয়েছে। সে ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে সে নিষেধাজ্ঞা আসতে পারে মেজর লিগ সকার থেকে। এমএলএসের সঙ্গে সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। কারণ, অল-স্টার গেমের কাছাকাছি সময়েই পড়তে পারে বিশ্বকাপ ফাইনাল।

মূল ঘটনাটি এমন, এবারও এমএলএস অল-স্টার গেমের জন্য নির্বাচিত হয়েছেন মেসি। আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট, যা আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালের মাত্র ১০ দিন পরের ঘটনা।

বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচ খেলার মানসিক ও শারীরিক চাপ অনেক বেশি। তাই আর্জেন্টিনা ফাইনালে উঠলে কিছুটা বিশ্রামের জন্য অল-স্টার গেমে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন মেসি। তবে এতে আবারও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন তিনি।

গত মৌসুমে মেসি ও জর্দি আলবা দুজনেই এই ইভেন্টে খেলেননি। এতে দুজনকেই একটি করে ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার আর্জেন্টিনার অধিনায়ক মেসি এবং তার সতীর্থ রদ্রিগো দে পল নির্বাচিত হয়েছেন এই ইভেন্টের জন্য। তবে ২০২৫ সালের চেয়ে এবার মেসির কাছে অনুপস্থিত থাকার আরও ভালো কারণ থাকবে, তাই হয়তো গতবারের মতো শাস্তি নাও পেতে পারেন তিনি।

২০২৬ এমএলএস অল-স্টার গেম অনুষ্ঠিত হবে ২৯ জুলাই, নর্থ ক্যারোলিনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টানা তৃতীয় মৌসুম এবং গত ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবারের মতো লিগা এমএক্সের সেরা একাদশের বিপক্ষে মুখোমুখি হবে এমএলএস অল-স্টার দল।

এবারের আসরে তারকার অভাব হবে না। থমাস মুলার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস), সন হিউং-মিন (এলএএফসি) এবং সম্ভবত মেসির (ইন্টার মিয়ামি) মতো তারকারা অংশ নেবেন এই আয়োজনে, যা গ্রীষ্মের অন্যতম আলোচিত ইভেন্ট হয়ে উঠতে যাচ্ছে।

এদিকে আসন্ন বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রোববার কানসাস সিটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]