রবিবার ১২ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাবাকে হত্যার জবাব দেওয়া হবে, প্রতিশোধের বার্তা মোজতবা খামেনির   বিশ্বকাপ থেকে আরও বেশি আয়, নতুন পরিকল্পনায় ফিফা   দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে ডিএমসি: জুবাইদা রহমান   দুই দফা বদলির আদেশ বাতিলেও বহাল আরএমও নিজাম   মেসি যত দিন চাইবে, তত দিনই শীর্ষে থাকবে: স্কালোনি   কক্সবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক   কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ডকেই এগিয়ে রাখলেন নরওয়ে কোচ   
‘রেফারিদের নিয়ে অযথা বিতর্ক তৈরি করছে গণমাধ্যম’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ৩০)

আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্ককে একেবারেই আমলে নিতে নারাজ। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়েই রেফারিরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। এ ধরনের বিতর্কের পেছনে মূল ভূমিকা রাখছে গণমাধ্যমই, যারা অপ্রয়োজনীয়ভাবে বিষয়টিকে বড় করে তুলে ধরছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তার কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে মার্তিনেজ স্পষ্ট জবাব দেন, ‘না, একদমই না। আমার মনে হয় রেফারিরা দারুণ কাজ করছেন। অনেক সময় গণমাধ্যমই এসব গল্প তৈরি করে এবং বিতর্ক সৃষ্টি করে। আমরা সেসব নিয়ে ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার দিকে।’

বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চললেও আর্জেন্টিনা শিবিরের অবস্থান যে ভিন্ন, মার্তিনেজের বক্তব্যে সেটাই স্পষ্ট হয়েছে। 

এদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েই মাঠে নামতে চান আর্জেন্টিনার এই সেন্টারব্যাক।

মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষকে সম্মান করা আমাদের দলের অন্যতম বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে উঠে আসে, তাহলে অবশ্যই তারা সেটা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল এবং সেট পিস থেকে ভীষণ বিপজ্জনক। আমরা জানি আমাদের কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। আমি মনে করি, এটি দর্শকদের জন্য দারুণ একটি লড়াই হবে।’

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই এখন আর্জেন্টিনার লক্ষ্য। তবে মার্টিনেজের কথায় পরিষ্কার, প্রতিপক্ষকে একটুও খাটো করে দেখছে না লিওনেল স্কালোনির দল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]