রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ২৫ বছরের আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে পেনশন পাবেন না সরকারি কর্মচারীরা   শেখ মুজিবকে সামনে রেখেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: ফুয়াদ   ‘দুই দেশের সমঝোতা ছাড়া দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার’   হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিলেন না আদালত   মসজিদে কমছে তরুণদের উপস্থিতি, কেন এই পরিবর্তন?   হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে সতর্কতা   সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানালেন আর্জেন্টিনার কোচ   
সংগ্রাম করেই জিতেছি, অর্জনটা ঐতিহাসিক: স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৫৩)

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের সেরা চারে আবারও জায়গা করে নেওয়াকে উদযাপন করেছেন তিনি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আজ আমাদের কষ্ট করতে হয়েছে। কিন্তু আমরা যা অর্জন করেছি, তা আবারও ঐতিহাসিক।’

কঠিন এই লড়াই নিয়ে স্কালোনি বলেন, ‘আজ আমরা ভুগেছি। আমরা জানতাম দলটা শারীরিকভাবে অনেক শক্তিশালী। তারা আমাদের বিপদে ফেলেছিল, আর কিছু পরিস্থিতি থেকে আমরা বের হতে পারিনি। ভাগ্য আমাদের পক্ষে ছিল, কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিল, আর সেখান থেকেই দল আক্রমণে ওঠে। বাস্তবতা মেনে নিতে হবে, উন্নতির জায়গা আছে। তবে জেতাটাই সবসময় ভালো।’ ১২০ মিনিটের লড়াই শেষে এই মন্তব্য করেন তিনি।

ম্যাচের বিশ্লেষণের বাইরে গিয়ে বড় অর্জন নিয়েও কথা বলেন স্কালোনি। বিশ্বের সেরা চার দলে আবারও জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। আবারও সেমিফাইনালে ওঠাটাই একটা ঐতিহাসিক ব্যাপার।’

আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। আর্জেন্টিনার সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশরা। প্রতিপক্ষ নিয়ে বিস্তারিত বিশ্লেষণে না গিয়ে দলের শক্তি ফিরে পাওয়ার ওপর জোর দেন এই কোচ। 

তিনি বলেন, ‘ইংল্যান্ড হোক বা নরওয়ে হোক, তাতে কিছু আসে যায় না। আমরা এমন একটা দলের মুখোমুখি হবো, যারা দারুণ খেলে আর যাদের কোচও দারুণ। আমাদের এখন রিকভারি দরকার, যা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]