সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হচ্ছে না নতুন চ্যাম্পিয়ন, জার্মানির রেকর্ড ছোঁয়ার মিশনে মেসির আর্জেন্টিনা   ইরান বন্ধের ঘোষণা দিলেও বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ উন্মুক্ত: ট্রাম্প   যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী   আকাশপথে বড় বিনিয়োগ, বহরে ২১ উড়োজাহাজ যোগ করবে ইউএস-বাংলা   হেঁটেই ইতিহাসের পথে মেসি, বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হাঁটলেন   শেষ চারে সবার থেকে আলাদা ফ্রান্স, কারণ কী?   বিশ্বকাপে অপ্টার ভবিষ্যদ্বাণী, বাস্তবে কতটা মিলল?   
১৭ বছর পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত, রেকর্ড ১৭৫ মিলিমিটার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০২ এএম   (ভিজিট : ৩০)

প্রায় ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিন পার করল নগরবাসী।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ২০০৯ সালের পর রবিবার (১২ জুলাই) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরআগে ২০০৯ সালের বর্ষায় ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার।

তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে।

এ ছাড়া চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]