সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হচ্ছে না নতুন চ্যাম্পিয়ন, জার্মানির রেকর্ড ছোঁয়ার মিশনে মেসির আর্জেন্টিনা   ইরান বন্ধের ঘোষণা দিলেও বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ উন্মুক্ত: ট্রাম্প   যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী   আকাশপথে বড় বিনিয়োগ, বহরে ২১ উড়োজাহাজ যোগ করবে ইউএস-বাংলা   হেঁটেই ইতিহাসের পথে মেসি, বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হাঁটলেন   শেষ চারে সবার থেকে আলাদা ফ্রান্স, কারণ কী?   বিশ্বকাপে অপ্টার ভবিষ্যদ্বাণী, বাস্তবে কতটা মিলল?   
শেষ চারে সবার থেকে আলাদা ফ্রান্স, কারণ কী?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২২ এএম   (ভিজিট : ১৭)

দারুণ জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। যোগ্য চারটি দলই উঠেছে সেমিফাইনালে। শেষ চারে জায়গা করে নেওয়া এই চার দলের অবস্থানও ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চারে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা বিরল। আর সবচেয়ে মজার বিষয় এই চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

ফিফা বিশ্বকাপের ২৩তম আসরে সবচেয়ে ফেভারিট তকমা পেয়েছে ফ্রান্স। সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে ফেভারিটের তকমায় তাদের পরেই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান। এছাড়া বিশ্বকাপের দাবিদার বাকি দুই সেমিফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডও।

গ্রুপপর্বে এই চার দলের প্রত্যেকেই সেরা হয়েই রাউন্ড অব বত্রিশে উঠে। এরপর নিজ নিজ ম্যাচে একের পর এক জয় দিয়ে উঠে যায় সেমিফাইনালে। এখন পর্যন্ত সব দল অপরাজিত থাকলেও দুদল তাদের গ্রুপ পর্বের একটি করে ম্যাচে জয়ের দেখা পায়নি। ঘানার বিপক্ষে গোলশূন্যতে ড্র করে ইংল্যান্ড। আর কেপ ভার্দে রুখে দিয়েছিল স্পেনকে। এদিকে ফ্রান্স ও আর্জেন্টিনা জিতেছে প্রতিটি ম্যাচে। 

কোথায় আলাদা ফ্রান্স?
ফ্রান্সের এবারের আসরটা যাচ্ছে স্বপ্নের মতোই। একের পর এক দাপুটে পারফরম্যান্সে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ফরাসিরা। এখন পর্যন্ত ফ্রান্সই একমাত্র দল, যারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জিতেছে এবং এই জয় এসেছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। অর্থাৎ অতিরিক্ত ৩০ মিনিট কিংবা টাইব্রেকারে যায়নি তাদের ম্যাচ।

স্পেন ও ইংল্যান্ড তো গ্রুপ পর্বেই একটি করে ম্যাচ ড্র করেছে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে জিততে পারলে এই তালিকায় নাম থাকতো স্পেনেরও। ওই একটি ম্যাচ বাদে সব ম্যাচই নির্ধারিত সময়ে জিতেছে স্পেনও। আর ইংল্যান্ড গ্রুপ পর্বে ড্র করে ঘানার বিপক্ষে। আবার তারা কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়েছে অতিরিক্ত সময়ে।

এদিকে প্রতিটি ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত প্রতিটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জিতেছিল তারাও। কিন্তু সেরা আটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে লিওনেল মেসিদের।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]