প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : ৪৮)

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন, যার মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ ও ২ হাজার ২৪৪ জন নারী।