
শেষ হল বিশ্বকাপের গ্রুপপর্ব। ঠিক হয়ে গেছে শেষ বত্রিশের সব দল, বিদায় নিয়েছে ১৬ দল। ১২ গ্রুপ থেকে সরাসরি টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানের দলগুলো পরের রাউন্ডে গেছে, যাদের সঙ্গে যোগ দিয়েছে টেবিলের তৃতীয়তে থাকা সেরা ৮ দল।
গ্রুপপর্বের পর কোন বিরতি ছাড়াই শুরু হচ্ছে নকআউট পর্ব। রোববার রাতেই গড়াবে শেষ বত্রিশের প্রথম ম্যাচ।
গ্রুপ এ থেকে মেক্সিকো, বি থেকে সুইজারল্যান্ড, সি থেকে ব্রাজিল, ডি থেকে যুক্তরাষ্ট্র, ই থেকে জার্মানি, এফ থেকে নেদারল্যান্ডস, জি থেকে বেলজিয়াম, এইচ থেকে স্পেন, আই থেকে ফ্রান্স, জে থেকে আর্জেন্টিনা, কে থেকে কলম্বিয়া এবং এল থেকে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশের টিকিট কেটেছে।
আর গ্রুপ এ থেকে সাউথ আফ্রিকা, বি থেকে কানাডা, সি থেকে মরক্কো, ডি থেকে অস্ট্রেলিয়া, ই থেকে আইভরি কোস্ট, এফ থেকে জাপান, জি থেকে মিশর, এইচ থেকে কেপ ভার্দে, আই থেকে নরওয়ে, জে থেকে অস্ট্রিয়া, কে থেকে পর্তুগাল এবং এল গ্রুপ থেকে ক্রোয়েশিয়া দ্বিতীয় হয়ে নকআউটে পৌঁছেছে।
অন্যদিকে প্রতি গ্রুপের তৃতীয় স্থানের মধ্যে সেরা আটে থেকে নকআউটে গেছে কে গ্রুপের কঙ্গো, এফ থেকে সুউইডেন, এল থেকে ঘানা, ই থেকে ইকুয়েডর, বি থেকে বসনিয়া, ডি থেকে প্যারাগুয়ে, আই থেকে সেনেগাল এবং জে থেকে আলজেরিয়া।
এক নজরে নকআউটের সব প্রতিপক্ষ
সাউথ আফ্রিকা Vs কানাডা
২৯ জুন (২৮ জুন দিবাগত রাত ১টা)
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
ব্রাজিল Vs জাপান
২৯ জুন, রাত ১১টা
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
জার্মানি Vs প্যারাগুয়ে
৩০ জুন (২৯ জুন দিবাগত রাত ২:৩০ মিনিট)
জিলেট স্টেডিয়াম, বোস্টন
নেদারল্যান্ডস Vs মরক্কো
৩০ জুন, সকাল ৭টা
এস্তাদিও বিবিভা, মন্তেরে
নরওয়ে Vs আইভরি কোস্ট
৩০ জুন, রাত ১১টা
এটি অ্যান্ড টি স্টেডিয়াম, টেক্সাস
ফ্রান্স Vs সুইডেন
১ জুলাই (৩০ জুন দিবাগত রাত ৩টা)
মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক
মেক্সিকো Vs ইকুয়েডর
১ জুলাই, সকাল ৭টা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
ইংল্যান্ড Vs কঙ্গো
১ জুলাই, রাত ১০টা
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা
বেলজিয়াম Vs সেনেগাল
২ জুলাই (১ জুলাই দিবাগত রাত ২টা)
লুমেন ফিল্ড, সিয়াটল
যুক্তরাষ্ট্র Vs বসনিয়া
২ জুলাই, সকাল ৬টা
লেভি’স স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
স্পেন Vs অস্ট্রিয়া
৩ জুলাই (২ জুলাই দিবাগত রাত ১টা)
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
পর্তুগাল Vs ক্রোয়েশিয়া
৩ জুলাই, ভোর ৫টা
বিএমও ফিল্ড, টরন্টো স্টেডিয়াম
সুইজারল্যান্ড Vs আলজেরিয়া
৩ জুলাই, সকাল ৯টা
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
অস্ট্রেলিয়া Vs মিশর
৪ জুলাই (৩ জুলাই দিবাগত রাত ১২টা)
এটি অ্যান্ড টি স্টেডিয়াম, টেক্সাস
আর্জেন্টিনা Vs কেপ ভার্দে
৪ জুলাই, ভোর ৪টা
হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি
কলম্বিয়া Vs ঘানা
৪ জুলাই, সকাল ৭:৩০ মিনিট
অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি