রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইরানকে বাদ দিতে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ   তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার   অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা    হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা, ৩০ দিনের নিয়ন্ত্রণের দাবি ইরানের   আট জেলায় তাপপ্রবাহ, কবে নামবে বৃষ্টি?   গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি   নকআউট নিশ্চিত আলজেরিয়া ও অস্ট্রিয়ার, বিদায় ইরান   
নকআউট নিশ্চিত আলজেরিয়া ও অস্ট্রিয়ার, বিদায় ইরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ২১)

রোমাঞ্চ, উত্তেজনা আর একের পর এক গোলে ভরা এক ম্যাচ উপহার দিল অস্ট্রিয়া ও আলজেরিয়া। ৩-৩ গোলে ড্র হওয়া এই ম্যাচে দুই দলই নকআউটে উঠল। আর সেই সঙ্গে শেষ হয়ে গেল ইরানের মিরাকলের স্বপ্ন।

ম্যাচের ২৭ মিনিটে মার্কো আর্নাতোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে আলজেরিয়া বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। প্রথমার্ধের ৪৫ মিনিটে রাফিক বেলঘালির গোলে সমতা ফেরায় তারা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আবার এগিয়ে যায় অস্ট্রিয়া। মার্সেল সাবিতজার আলজেরিয়ার জালে বল জড়িয়ে দলকে ২-১ এগিয়ে দেন। এরপরই মাহরেজ-শো শুরু। ডান পাশ থেকে আসা নিচু ক্রসে ফাঁকায় বল পেয়ে দারুণ শটে সমতা ফেরান রিয়াদ মাহরেজ। স্কোর ২-২।

এরপর যোগ করা সময়ে ম্যাচকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যান মাহরেজ। আলজেরিয়াকে ৩-২ গোলে এগিয়ে দেন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিল আলজেরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হতে চলেছে, আর অস্ট্রিয়ার নকআউটে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

কিন্তু অস্ট্রিয়া হাল ছাড়েনি। শেষ মুহূর্তে সাশা কালাইজিচ অবিশ্বাস্য এক গোল করে ম্যাচে সমতা ফেরান। ৩-৩। এই ড্রয়ে দুই দলই গ্রুপে যথেষ্ট পয়েন্ট নিয়ে নকআউটে উঠে গেল। আর ইরান, যারা অপেক্ষায় ছিল যেকোনো একটি দলের হারের, তাদের সেই স্বপ্ন পূরণ হলো না।

উল্লেখ্য, ইরান যদি এই ম্যাচে যেকোনো একটি দলকে হারতে দেখত, তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারত। কিন্তু শেষ সেকেন্ডের ড্রয়ে সেই সুযোগ চলে গেল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]