মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বেলিয়ার পক্ষ থেকে এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকে শুভেচ্ছা   হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু   ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের   সাহস থাকলে দেশে আসুন, জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন: চিফ প্রসিকিউটর   আর কতদিন থাকবে তাপপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস   সৌদিতে প্রবাসী শ্রমিকদের উদ্দেশে নতুন জরুরি নির্দেশনা   আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার স্মৃতি শোনালেন প্রধানমন্ত্রী   
বেলিয়ার পক্ষ থেকে এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকে শুভেচ্ছা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:১২ পিএম   (ভিজিট : ১৪)

বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)-এর পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তাঁর দক্ষ, দূরদর্শী ও সফল নেতৃত্বে দেশের রাজস্ব ব্যবস্থাপনা আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হবে এবং ব্যবসা-বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আহসান হাবিব।

তিনি এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষাতেও তিনি তাঁর ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগকে রাজস্ব প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং নেতৃত্ব দেশের রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।




আরও সংবাদ   বিষয়:  বেলিয়া   এনবিআর নতুন চেয়ারম্যান   আহসান হাবিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]