সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বেলিয়ার পক্ষ থেকে এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকে শুভেচ্ছা   হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু   ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের   সাহস থাকলে দেশে আসুন, জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন: চিফ প্রসিকিউটর   আর কতদিন থাকবে তাপপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস   সৌদিতে প্রবাসী শ্রমিকদের উদ্দেশে নতুন জরুরি নির্দেশনা   আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার স্মৃতি শোনালেন প্রধানমন্ত্রী   
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৪৯)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আহসান হাবিব।

বর্তমানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]