সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বেলিয়ার পক্ষ থেকে এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকে শুভেচ্ছা   হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু   ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের   সাহস থাকলে দেশে আসুন, জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন: চিফ প্রসিকিউটর   আর কতদিন থাকবে তাপপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস   সৌদিতে প্রবাসী শ্রমিকদের উদ্দেশে নতুন জরুরি নির্দেশনা   আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার স্মৃতি শোনালেন প্রধানমন্ত্রী   
ঝিকরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ৭৩)

'পরিবেশ রক্ষা করি, সবুজ বাংলাদেশ গড়ি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (২৯জুন) সকালে ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বদরুদ্দিন মুসলিম হাই স্কুল(বিএম)প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন,বৃক্ষরোপণ ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিএনপি নেতা আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মুরাদুন নবী মুরাদ। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের আঙিনায় একটি নিমের চারা রোপন করেন। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]