বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি   খেলাধুলা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি: রাসুলুল্লাহ (সা.) কী বলেছেন   বিশ্বকাপে সমালোচনার ঝড়, মাঝ টুর্নামেন্টেই নিয়ম পাল্টাল ফিফা   গ্যাস সংকট মোকাবিলায় জুনে আসছে আরও ৪ এলএনজি কার্গো   বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার মন্তব্যে বিতর্কে বিজেপি মন্ত্রী   দামুড়হুদায় মাদক প্রতিরোধে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত   আমার বেড়ে উঠা, আমার বড় হওয়া   
দামুড়হুদায় মাদক প্রতিরোধে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা (দামুড়হুদা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৫৪ পিএম   (ভিজিট : ৩৫)

চুয়াডাঙ্গা দামুড়হুদায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা বিএনপি, জামায়াত ইসলামি ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

দেশে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের কার্যক্রম আরও জোরদার করেছে। বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তি শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত মাদক প্রতিরোধ গনসংযোগ ও র‍্যালির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তনু, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম। বাংলাদেশ জামায়াতে ইসলামের দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবেদ উদ দৌলা টিটন, যুবদলের  যুগ্ন আহব্বায়ক মো: আরিফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তনু বলেন, মাদক প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয় এটি আমাদের সবার দায়িত্ব। পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে এবং সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

দামুড়হুদা উপজেলা যুবদলের  যুগ্ন আহব্বায়ক মো: আরিফুল ইসলাম বলেন, আমি সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা নিজে মাদক থেকে দূরে থাকি এবং অন্যদেরও সচেতন করি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।

সংশ্লিষ্টরা জানান মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]