মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মাদক প্রতিরোধে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত   আমার বেড়ে উঠা, আমার বড় হওয়া   সেপ্টেম্বর-অক্টোবর হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল   লন্ডনে হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজন আটক   ইসরায়েলি মন্ত্রী: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নই   বাংলাদেশে তৈরি জার্সি গায়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে   আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে জোর গুঞ্জন, প্রকাশ পেল সম্ভাব্য তারিখ   
ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ৩৯)

ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। খবর জিও নিউজের। 

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র কখনোই না রাখার ব্যাপারে সম্মত হয়েছে।'

একই পোস্টে তিনি আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে এমন খবর সম্পূর্ণ মিথ্যা।’

ট্রাম্পের ভাষায়, ‘যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে এ ধরনের খবর ভুয়া সংবাদ। এটি ডেমোক্র্যাটদের ছড়ানো অপপ্রচার।’

এর আগে  যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন  প্রেসিডেন্ট।  এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট নিজে এই নথিতে স্বাক্ষর করতে চেয়েছিলেন, কারণ তিনি সফলভাবে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটানোর ব্যাপারে তার অঙ্গীকার দেখাতে চেয়েছিলেন।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]