মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
ইসরাইলের টিকে থাকা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৬৩)

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মনে করেন ট্রাম্প। 

ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, লেবাননে ইসরাইলের হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই কঠিন একজন মানুষ।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, এ জন্য তার আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’

ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে আলোচনায় বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে।

তার ভাষায়, ‘তারা তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।’

ট্রাম্প আরও বলেন, ‘মূল বিষয় হলো, আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বিশাল ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত বড়।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]