শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত   মহররমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আয়োজনের ঘোষণা   হরমুজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নিহত, শোক জানাল ইরান   বিদায়ের সিদ্ধান্ত কেন? জানালেন কেন উইলিয়ামসন   পারমাণবিক ইস্যুতে অগ্রগতি, সমঝোতার কাছাকাছি দুই দেশ   নড়াইলে নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন   প্রশাসনে রদবদল: বদলি হলেন ৯ যুগ্মসচিব   
মহররমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আয়োজনের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:২৯ এএম   (ভিজিট : ১০)

আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। এ তথ্য জানিয়েছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি।

শুক্রবার (১২ জুন) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্সের বরাতে বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহররম মাসের দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এ সময় জুন ও জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পড়বে।

এর আগে, মহররম মাসের শুরুতেই তার জানাজা আয়োজনের পরিকল্পনা ছিল ইরান কর্তৃপক্ষের। তবে পরবর্তীতে তা 
পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]