রবিবার ১৪ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবুও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী   অ্যাটর্নি জেনারেলকে ঘিরে ফেসবুকে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি   গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি তৈরি হবে: জামায়াত আমির   দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই: প্রধানমন্ত্রী   প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল   ক্রিকেটার নাঈমকে মারধর কাণ্ডে ২ পুলিশ বরখাস্ত   আর্জেন্টিনা সমর্থকদের সাড়া জাগানো কাণ্ড, ২০২২ ফুট লম্বা পতাকা তৈরি   
মমতার বিরুদ্ধে আদালতে মামলা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৪২)

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এ মামলা করা হয়। এক নির্বাচনী প্রচারসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এতে তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, উসকানিমূলক বক্তব্য প্রদান, ভীতি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারী তুষারকান্তি দাস গত ২০ মে নেতাজি নগর থানায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছিলেন, যা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

অভিযোগকারী তুষারকান্তি দাসের দাবি, নির্বাচনের পর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় যে সহিংসতা ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে এমন বক্তব্য প্রভাব ফেলতে পারে।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]