রবিবার ১৪ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবুও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী   অ্যাটর্নি জেনারেলকে ঘিরে ফেসবুকে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি   গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি তৈরি হবে: জামায়াত আমির   দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই: প্রধানমন্ত্রী   প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল   ক্রিকেটার নাঈমকে মারধর কাণ্ডে ২ পুলিশ বরখাস্ত   আর্জেন্টিনা সমর্থকদের সাড়া জাগানো কাণ্ড, ২০২২ ফুট লম্বা পতাকা তৈরি   
অ্যাটর্নি জেনারেলকে ঘিরে ফেসবুকে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০০ পিএম   (ভিজিট : ৩৬)

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও ভিডিও অপপ্রচারের অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই জিডি করেন।

জিডির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অবস্থানকালে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুকে একটি চিঠি দেখতে পান। এ বি এম ইব্রাহিম খলিল নামের একজন আইনজীবীর ফেসবুক আইডি থেকে তার মানহানির উদ্দেশ্যে ওই চিঠিটি আপলোড করা হয়। চিঠিতে দাবি করা হয়, জানুয়ারি মাসে একটি মামলায় চুক্তিবদ্ধ হয়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি অর্থ গ্রহণ করেছেন। অথচ তিনি গত ২৫ মে রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। নিয়োগের আগের সময়কাল উল্লেখ করে আর্থিক দুর্নীতির এমন তথ্য ছড়ানোকে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও পরস্পরবিরোধী বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
 
এ ছাড়া ওই চিঠিতে দেশের প্রধান বিচারপতি, চেম্বার জজ এবং আপিল বিভাগের কার্যধারা নিয়ে অসত্য তথ্য দেয়ায় বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জিডিতে অভিযোগ করা হয়। ফিরোজুর রহমান নামের এক ব্যক্তির কথিত স্বাক্ষর সংবলিত এই চিঠিটি কোনো দফতরে জমা দেয়ার প্রমাণ মেলেনি। মূলত বিচার বিভাগ ও অ্যাটর্নি জেনারেলকে হেয় করতে কিছু ভুঁইফোড় ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন পোর্টালে এটি ছড়ানো হচ্ছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব নেয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং এর আগে অনিয়মের অভিযোগে এই কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। এই অপপ্রচারের পেছনে ওই চাকরিচ্যুতদের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিডিতে এই ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]