সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্বে ড. জিয়াউদ্দিন হায়দার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৪১)

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস ট্রায়েনিয়াল কংগ্রেসে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন) ড. জিয়াউদ্দিন হায়দার।

গতকাল ১৩ জুন থেকে ৩ দিনব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এই সম্মেলন শুরু হয়েছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের সরকার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, মিডওয়াইফ, উন্নয়ন সহযোগী এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ তুলে ধরছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্যখাত রূপান্তরের সাহসী ভিশন যেখানে চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থায় উত্তরণের মাধ্যমে একটি ‘সুস্বাস্থ্যবান বাংলাদেশ’ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘মিডওয়াইফরা মা ও নবজাতকের জীবনরক্ষার প্রথম সারির যোদ্ধা। একটি সুস্বাস্থ্যবান বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার কেন্দ্রে মিডওয়াইফদের স্থান দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মা নিরাপদ গর্ভধারণ, নিরাপদ প্রসব এবং মানসম্মত পরবর্তী সেবা পাবেন।’

তিনি আরও বলেন, ‘আগামী কয়েক বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা বাংলাদেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু স্বাস্থ্যখাতে বিনিয়োগ নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।’

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর দীর্ঘদিনের কারিগরি ও আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ভবিষ্যতেও ইউএনএফপিএ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে মিডওয়াইফারি শিক্ষা, প্রশিক্ষণ, নিয়োগ ও সেবার মান উন্নয়নে অগ্রসর হবে।’

সম্মেলন চলাকালে ড. হায়দার বিভিন্ন সেশন ও উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য রাখবেন। এছাড়া বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, পেশাজীবী সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]