মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
বেনজীরকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৫৪)

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন তথা টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এরইমধ্যে বিচার চলছে। এ মামলার অন্যতম আসামি বেনজীর আহমেদ। এছাড়া শাপলা চত্বরের মামলার তদন্ত প্রায় শেষের দিকে। কক্সবাজারের টেকনাফে একরামুল হত্যার ঘটনায়ও আমরা ফরমাল চার্জ তৈরি করেছি। খুব দ্রুতই এ চার্জ দেওয়া হবে। 

আমিনুল ইসলাম বলেন, অসংখ্য গুমের সঙ্গে বেনজীর আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের বাইরেও অসংখ্য অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের তিনটি ওয়ারেন্ট ইস্যুর নথি এরই মধ্যে সরকারের কাছে পাঠিয়েছি। এরপর এসব ইন্টারপোলে যাবে। একইসঙ্গে তাকে দেশে ফেরত চেয়ে চিঠির মাধ্যমে আবেদন জানানো হয়েছে।

আগামী এক মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীরকে বাংলাদেশে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। 
তিনি জানান, আমাদের দেওয়া সব প্রক্রিয়া শেষ হতে এক মাস সময় লাগবে। আর এসব কাজ সম্পন্ন হলেই দেশটির সরকার তাকে ফেরত দেবে বলে আমরা আশা করছি।

দেশে ফিরলেই বেনজীরকে রিমান্ড বা জিজ্ঞাসাবাদে নেওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে আসার পরই তাকে জিজ্ঞাবাদে নেওয়া হবে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য-প্রমাণ পাওয়ার ব্যাপার রয়েছে। তিনি বাংলাদেশে এমন কোনো দুর্নীতি নেই যা করেননি। অতএব তাকে যা যা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আমরা করবো।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]