প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০৫ পিএম (ভিজিট : ৪৪)

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে এবং এর বৈধতার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
আইনজীবী জানান, হাইকোর্টের একটি বেঞ্চে আজই শুনানি হতে পারে। এর আগে গত ১১ জুন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালটি ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।
২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্য হয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিন। সরকারি তদন্তে ওযার্ডে পর্যাপ্ত ভেনটিলেশন না থাকায় অক্সিজেন স্বল্পতায় নবজাতকগুলোর মৃত্যু হয়েছে বলে প্রমাণ মেলে। এর পরই হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার।