রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
গাড়ি ৬ লাখ, রাস্তায় নামাতে ২৫ লাখ এই টাকা যাচ্ছে কোথায়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ২৫৬৪)

ঢাকায় এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে গাড়ির দাম নির্ধারণ করছে “নম্বর প্লেট”। একটা নতুন সিএনজি অটোরিকশার বাজারমূল্য যেখানে ৫.৭৫ থেকে ৬ লাখ টাকা, সেখানে সেটিকে রাস্তায় নামাতে খরচ হচ্ছে ২৪-২৫ লাখ টাকা! ভাবা যায়?

সমস্যাটা আসলে গাড়িতে না, সমস্যা পুরো সিস্টেমে। নতুন করে সহজে নিবন্ধন (নম্বর প্লেট) পাওয়া যায় না। সরকার শুধু পুরোনো সিএনজির জায়গায় নতুন দেওয়ার সুযোগ রাখায় বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। আর সেই সুযোগে দালাল আর সিন্ডিকেট মিলে নম্বর প্লেটের দাম বাড়িয়ে দিয়েছে ১২-১৫ লাখ টাকায়!

৬ লাখ টাকার গাড়ির দাম ২৫ লাখে পৌঁছানোর পেছনে রয়েছে দালাল, মালিক ও ট্রাফিক পুলিশের এক শক্তিশালী সিন্ডিকেট। নতুন নিবন্ধন বন্ধ থাকায় পুরোনো একটি নম্বর বা রেজিস্ট্রেশন প্লেট কিনতেই দালালদের মাধ্যমে দিতে হয় ১২ থেকে ১৫ লাখ টাকা। দালালরা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকেই টাকা নিয়ে এই বেআইনি বাণিজ্যের সমন্বয় করে।

সবচেয়ে অবাক করার বিষয় যে নম্বর প্লেটের সরকারি খরচ মাত্র ১২ হাজার টাকার মতো, সেটাই এখন কালোবাজারে কোটি টাকার ব্যবসার অংশ হয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ বলেন, গত দুই যুগে (২০০২ থেকে ২০২৬ সাল) ঢাকা শহরের আয়তন ও জনসংখ্যা ব্যাপকভাবে বাড়লেও সিএনজির সংখ্যা বাড়েনি। সিএনজির ১৫ বছরের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার পর তৎকালীন প্রভাবশালী ও অসাধু শ্রমিক নেতা শাজাহান খান এবং ওসমান আলীসহ অনেকেই নতুন সিএনজি নামানোর অনুমতি না দিয়ে পুরোনো নম্বর প্লেটগুলোতেই ‘রিপ্লেসমেন্ট’ বা প্রতিস্থাপনের ব্যবস্থা করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]