রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৬৬৬)

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোন্তাজ আলী মাস্টার (৬২), নারায়ণ পুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩০)। 

জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে দুইটি ট্রেন ক্রসিং করছিল। এ সময় একটি ট্রেন পার হয়ে অপর একটি লাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। তখন পেছন দিক থেকে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেব ও গোপালপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পোটার মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]