মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পিএম   (ভিজিট : ৪৭৮)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়েছে। সংকট এখন দেশে দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা বৈশ্বিক পরিস্থিতির প্রতিক্রিয়ার সম্পর্কে বলেছি। সংকটকে সম্ভাবনার রূপ দিতে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বিশ্ব সংকটকালে জ্বালানি, ডলার, রিজার্ভ নিয়ে আমরা ভাবছি।

তিনি বলেন, পাকিস্তানে রিজার্ভ ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সে তুলনায় ভালো আছি সংকটেও দিশেহারা হইনি, আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি।

আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে অতি ডান আর অতি বাম রাজনৈতিক দল এক হয়েছে, তাদের লক্ষ্য হটাও শেখ হাসিনা। কিন্তু সরকার দেশকে একটি টেকসই পর্যায়ে এনেছে। জনগণ সরকারের পক্ষে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ৩৩ দলের জোট হয়েছে। কিন্তু অতিকাংশই ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’।

কাদের বলেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের উসকানিমূলক অপতৎপরতা, সরকার পতনের দিবা স্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই।

মেট্রোরেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে চলেছে। মেট্রোরেলের ভাড়া বেশি বলছেন যারা, তারা বাস্তবতার নিরিখে কথা বলছেন না। ঢাকা শহরে এখন রিকশায় উঠলেই ২০ টাকা গুনতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ। খবর: বাসস









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]