মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
পরী কখনোই আমাকে ছাড়বে না, আমাদের কবর একসঙ্গে হবে: রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১১৬২)

বছরের শুরুর দিকে যখন পরীমনি মা হওয়ার ঘোষণা দেন তখন অভিনেতা শরিফুল রাজ তথা পরীর স্বামী বলেন- পরীমনি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও  যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে। বাবা হচ্ছেন বলে জানিয়ে স্ত্রী পরীমনিকে নিয়ে এমনই বলেছিলেন অভিনেতা শরিফুল রাজ। 

অভিনেতা শরীফুল রাজ সোমবার পরীমনির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে পরীমনির হাতে একটি ফুল, মুখে মাস্ক, হুইলচেয়ারে বসা। হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার মুখেও মাস্ক। ছবির ক্যাপশনে লেখা, কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।

ছবিটি দেখার পর প্রথমে অনেকেই ভাবেন, হয়তো কোনো সিনেমার দৃশ্য। কিন্তু তা ঠিক নয়, বাস্তব দৃশ্য এটি, যা সম্পর্কে পরে সাংবাদিকদের জানান পরী।

আলোচিত এই অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন এবং তার সন্তানের বাবা শরিফুল রাজ। খবরটি জানানোর পর শুভ কামনায় ভাসতে থাকেন পরী-রাজ। 

পরে জানা যায় তাদের পরিচয় প্রেম ,পরিণয় ও বাবা-মা হওয়ার কাহিনী। রাজ জানান, ‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তাদের পরিচয় এবং প্রেম।

তবে এই প্রেম ও পরিণয়ের পুরো কৃতিত্ব পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে দিতে চান শরিফুল রাজ। অভিনেতা রাজ বলেন, তার ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি। আর পরী কখনোই তাকে ছেড়ে যাবেন না বলেও বিশ্বাস করেন শরিফুল রাজ। তিনি বলেন, আমাদের কবরও একসঙ্গে হবে।

র‍্যাম্প মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তার প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এরপর অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ সিনেমা।

সিনেমার বাইরেও ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]