বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
হিজাবে পূজাকে দেখে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৭৬৮)

নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা। এর ধারাবাহিকতায় সোমবার (১৯ ডিসেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তিনি হিজাব পরে আছেন। ক্যাপশনে লেখেন, ‘নম্রতা মানবতার ফুল।’

পূজাকে এভাবে নতুন লুকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা, যা ইতোমধ্যেই ভাইরাল। অনেকেই তার এই ছবির প্রশংসা করছেন।

প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রং, তবুও ভালোবাসি, অগ্নি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়।

সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]