বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৮:০১ পিএম   (ভিজিট : ৫৯৩)

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয় ছাড়াও রাজনীতির প্রতি আগ্রহী তিনি।সম্প্রতি নিজেকে রাজনীতির মাঠে সক্রিয় করেছেন মাহি। বিশেষ করে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়।

এবার জানা গেছে, তিনি এমপি নির্বাচন করতে যাচ্ছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিজে এই তথ্য গণমাধ্যমে জানিয়েছেন নায়িকা মাহি। তিনি জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।

মনোনয়ন কেনার বিষয়টি জানিয়ে মাহি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]