বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
শাকিবের সন্তানের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানালেন অপু-বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:১৫ পিএম   (ভিজিট : ৭২২)

বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে উদ্‌যাপনের ছবি শেয়ার করেছেন অনেকেই। এ তালিকায় আছেন আলোচিত দুই ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুই চিত্রনায়িকা তাঁদের ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করেছেন। যদিও ছবিতে তাঁদের সন্তানের বাবা জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে দেখা যায়নি।

ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে ছবি শেয়ার করে অপু বিশ্বাস লেখেন ‘আজকে আমার বাবা অনেক খুশি আমিও খুশি সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।’

নিজের ছবি শেয়ার না করলেও শাকিব–বুবলী পুত্র শেহজাদ খান বীরের বড়দিনের ছবি পোস্ট করে শবনম ইয়াসমীন বুবলী লেখেন ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, বড়দিনে আমার বাবাইটা’।

বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে টেলিভিশন লাইভে এসে নিজের বিয়ের খবর জানান অপু বিশ্বাস। এও জানান, তাঁদের ছয় মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এ বছরের ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]