বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না: ধর্ম প্রতিমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪০ পিএম   (ভিজিট : ৬৩৩)

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়া হবে। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।

শনিবার জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়বো। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। এই সুযোগ কাজে লাগোতে হবে।

বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন প্রমুখ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]