বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:৫৭ পিএম   (ভিজিট : ৭৫৮)

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা ঘনিয়ে রাত শুরু হতেই অনুভূত হচ্ছে প্রচণ্ড শীত।

উপজেলার তাপমাত্রার পারদ নিচেই নামছে। ক্রমশই বাড়ছে ঠান্ডার দাপট। অনেক জনপদ মুড়ে গেছে কুয়াশার চাদরে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। মধ্যরাত থেকে কুয়াশার সাথে সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। গরম কাপড়েও নিবারণ হচ্ছে না শীত। বিপাকে শিশু ও বয়োবৃদ্ধরা।

শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে হালুয়াঘাট। সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করেছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

বিভিন্ন অফিসে কর্মজীবীরা এলেও কাজেকর্মে চলছে স্থবিরতা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বের হলেও কাজ না পেয়ে অনেকে চরম দুর্ভোগে পড়ছে। কনকনে এ শীতে ব্যহত হচ্ছে দৈনন্দিন কাজ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]