বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
আলফাডাঙ্গার শাহানারা একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:২৬ পিএম   (ভিজিট : ৪৯০)

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত শিশু শিক্ষার নির্ভরযোগ্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বেগম শাহানারা একাডেমি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বেগম শাহানারা একাডেমির আয়োজনে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেগম শাহানারা একাডেমির প্রতিষ্ঠাতা পাঠকপ্রিয় দৈনিক ঢাকা টাইমস, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডট কম  ও জাতীয় সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের সহধর্মিনী ডা. মাফরুহা রহমান।

অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে মেধায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও একাডেমির অন্য সব শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

বেগম শাহানারা একাডেমির অধ্যক্ষ অমর কুমার দাসের সভাপতিত্বে একাডেমির পরিচালক আমিনুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজিমুর রহমান, কামারগ্রাম ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, কামারগ্রাম কাঞ্চন একাডেমির শিক্ষক মো. তাজিকুর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়াসহ একাডেমির সব শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]