বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
৮০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো সমমনা পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৫৪০)

রাজধানীর বনশ্রীতে সামাজিক সংগঠন সমমনা পরিষদের পক্ষ থেকে এসএসসি-২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের স্মারক উপহার ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় রামপুরা বনশ্রীর ই ব্লক ৩ নাম্বার রোডের ২৫ নাম্বার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করে সমমনা পরিষদ, বনশ্রী। সমমনা পরিষদের নেতা রেজওয়ান কচি’র সভাপতিত্বে অনুষ্ঠানে মোট ৮০জন কৃতি শিক্ষার্থীকে স্মারক উপহার ও সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আমাদের আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।

সমমনা পরিষদের নেতা সাইফুদ্দিন বিটুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করেন এম.এ. করিম। এছাড়াও সমমনা পরিষদের সকল সদস্য এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন উপহারসামগ্রী প্রদান এবং আগত সকল অতিথিবৃন্দ ও অভিভাবকদের মাঝে রাতের খাবার বিতরণের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।




আরও সংবাদ   বিষয়:  বনশ্রী সমমনা পরিষদ   সমমনা পরিষদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]