প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:৫৮ পিএম (ভিজিট : ৭১৬)

ঝালকাঠি শহরের প্রানকেন্দ্রে অবস্থিত জরাজীর্ন ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। নতুন ষ্টেডিয়াম শহরে থেকে অনেক দুরে থাকায় শহরের খেলাধুলা বা ক্রীড়া সংস্থার অধিকাংশ আয়োজনই এই মাঠে হয়ে থাকে। তবুও শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি কেন অবহেলিত সে প্রশ্ন ক্রীড়াপ্রেমিকদের।
তবে জেলা প্রশাসন বলছে, জাতীয় ক্রীড়া পরিষদের এটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে,শীঘ্রই সংস্কার কাজ শুরু করা যাবে। ২০১৮ সালে ঝালকাঠি শহরের প্রথম এবং প্রাচীন স্টেডিয়ামটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরন করে এটির উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
ঝালকাঠিতে বিকনা গ্রামে একটি নতুন স্টেডিয়াম থাকলেও সেটি শহর থেকে অনেক দুরে হওয়ায়, এখানে খেলোয়াররা প্রাক্টিস করে থাকেন। কিন্তু এই স্টেডিয়ামের এখন বেহাল দশআ গ্যালারীগুলো ভেঙ্গে পরেছে। নেই কোন বাউন্ডারী ওয়াল। ষ্টেডিয়ামের সাথে একটি অফিস ভবন ও বাথরুম নির্মান করা হলেও নিন্মমানের হওয়ায় সেখানেও কোন কার্যক্রম পরিচালিত হচ্ছেনা। সবমিলিয়ে শহরের খেলাধুলার প্রানকেন্দ্র হিসেবে পরিচিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি এখন দিনে দিনে ব্যবহারের অনুপোযোগি হয়ে পরেছে। স্টেডিয়ামটির এই করুন দশায় ক্ষোভ প্রকাশ করেছেন ঝালকাঠি ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াররা। তারা অবিলম্বে এই স্টেডিয়ামটিকে সংস্কার করে এটাকে খেলার উপযোগি মাঠ এবং দর্শকরা যাতে এখানে বসতে পারে সে জন্য গ্যালারীগুলোকে পুনঃনির্মান করার দাবি জানান। পাশাপাশি স্টেডিয়ামটির যে অফিস ভবন ও বাথরুম রয়েছে সেটাও এখন পরিত্যক্ত। এটিকেও ব্যাবহারের উপযোগি করার দাবি জানান তারা।
আল মামুন খান ধলু, ঝালকাঠি ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জানালেন, শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের অফিস ভবনের কাজ হয়েছে নিন্মমানের যার কারনে এটি ব্যবহার করা যাচ্ছেনা। এছাড়া গ্যালারীগুলো ভেঙ্গে পড়ায় দর্শকদের ও খেলোয়ারদের অসুবিধা হচ্ছে। অবিলম্বে এই স্টেডিয়ামটি তিনি সংস্কারের দাবি জানান।
মো: জোহর আলী, জেলা প্রশাসক ঝালকাঠি ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বলেন, নতুন স্টেডিয়ামটি শহর থেকে দুরে হওয়ায় মেখ রাসেল স্টেডিয়ামেই খেলাধুলোর চর্চা হয়। তাই এটি সংস্কার করা জরুরী । এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদে এমপি মহোদয়ের ডিও লেটারসহ প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি সেটা পেলে শীঘ্রই এটির সংস্কার কাজ শুরু করা যাবে।