সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
পরপর ২বার বেস্ট-ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেলো বসুন্ধরা এলপি গ্যাস
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৬০৪)

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৩তম আসরে এলপি গ্যাস ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড এর স্বীকৃতি পেলো বসুন্ধরা এলপি গ্যাস। দ্বিতীয়বারের মতো এ অ্যাওয়ার্ড জিতল দেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্রান্ডটি।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন - বসুন্ধরা এলপি গ্যাসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম, বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব এইচআর সাদ তানভীর এবং হেড অব সেলস জাকারিয়া জালাল। 

এই অর্জনে বসুন্ধরা এলপি গ্যাসের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার ও সকল কর্মকর্তাগণকে শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। 
উল্লেখ্য এর আগে দুবার আন্তর্জাতিক মানসম্পন্ন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করে বসুন্ধরা এলপি গ্যাস। এছাড়াও এবছরই যুক্তরাজ্য ভিত্তিক পাবলিকেশনস অ্যাওয়ার্ড "গ্লোবাল ইকোনমিকস" এবং "বিজনেস ট্যাবলয়েড" প্রদত্ত বেস্ট এলপিজি কোম্পানি অ্যাওয়ার্ড অর্জন করে বসুন্ধরা এলপি গ্যাস লিঃ। 

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৩ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন। 
বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, জনাব কাজী রোকন উদ্দীন (মিডিয়া ম্যানেজার, সেক্টর এ,  বসুন্ধরা গ্রূপ), জনাব সজীব রাজ্ বর্মন (ব্র্যান্ড ম্যানেজার, বসুন্ধরা এলপি গ্যাস)।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]