সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বঙ্গবন্ধুর ব্রত ছিল বাঙ্গালিদের মুক্ত করা: ড. কলিমউল্লাহ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:৩৭ পিএম   (ভিজিট : ৬৫২)

    
                
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ সোমবার (২৭ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৪৮তম পর্ব অনুষ্ঠিত হয়।  
   
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব ও কলামিস্ট পিনাকী ভট্টাচার্য,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম,কুমিল্লার লাকসাম থেকে প্রভাষক কামাল উদ্দিন ও ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফরোজা বেগম নীলা।    
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন অস্ট্রেলিয়া থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড.তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা। 

সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধুর ব্রত ছিল বাঙ্গালিদের মুক্ত করা।
 
প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সাত্তার দুলাল বলেন, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু।
  
পিনাকী ভট্টাচার্য বলেন,পবিত্র ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।  

আর্জিনা খানম,বঙ্গবন্ধুর খুনী এবং দণ্ডপ্রাপ্ত আসামীদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করার দাবি জানান।  
ড.আবীর বলেন,রাজনীতিবিদদেরকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণ করতে হবে।  

আফরোজা বেগম নীলা,মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বর্ষকালব্যপী আলোচনা সভা আয়োজনের জন্য জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও কে ধন্যবাদ জানান। 

দিপু সিদ্দিকী বলেন, একটি সৃজনশীল, রুচিশীল বাংলাদেশ আঁকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। 

সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]