সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বঙ্গবন্ধু সবচাইতে নির্ভরযোগ্য নেতা ছিলেন: ড. কলিমউল্লাহ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৬৭২)

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৪৯তম পর্ব অনুষ্ঠিত হয়।  
   
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান। 

সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন অস্ট্রেলিয়া থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড.তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা। 

সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু সবচাইতে নির্ভরযোগ্য নেতা ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রের রূপ দিতে। 

ড.আবীর বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সূচক উন্নয়নের জোয়ার বইছে শুরু করেছে। এই জোয়ার অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো।

সালেক খান বলেন,বঙ্গবন্ধু সব সময় জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করেছেন। 

গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা বলেন,জানিপপ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডঃ মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও’র নেতৃত্বে সান্ধ্যকালীন আয়োজনে বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধাশীল এবং দেশ প্রেমিক বক্তাদের সমারোহ নতুন প্রজন্মকে দেশপ্রেমবোধে উদ্বুদ্ধ করবে। 

দিপু সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র এবং সুষম অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন।  

সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]