সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বঙ্গবন্ধু সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার রদবদলে বিশ্বাসী ছিলেন: ড. কলিমউল্লাহ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৮:২৮ পিএম   (ভিজিট : ৬১৭)

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ বুধবার (২৯ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৫০তম পর্ব অনুষ্ঠিত হয়। 
    
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম রলি।

সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল  এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন অস্ট্রেলিয়া থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড.তানভীর ফিত্তীণ আবীর। 

সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার রদবদলে বিশ্বাসী ছিলেন।

আর্জিনা খানম বলেন, বঙ্গবন্ধু গণ-মানুষের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন।

আবদুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি রোধে রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে।  

ড.আবীর, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

সালেক খান বলেন,বঙ্গবন্ধু তাঁর আত্মবিশ্বাস থেকে উপলব্ধি করেছিলেন যে ৬-দফা বাঙালির মুক্তির সনদ, তেমনি বাঙালির প্রতি আস্থা রেখেই তিনি ৬-দফা প্রশ্নে সামরিক শাসক জেনারেল আইয়ুব খানকে তা যাচাই করতে গণভোটের আয়োজনের আহবান জানিয়েছিলেন।
 
দিপু সিদ্দিকী ,মুজিব শতবর্ষ উপলক্ষ্যে  বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৫০তম পর্ব সফলভাবে সমাপন করার জন্য  জানিপপ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’কে অভিনন্দন ও শ্রদ্ধা জানান।

সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন  শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান,রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী ,উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]