বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
আজ রংপুরে আড়াই লাখ ডোজ করোনা ভ্যাকসিন আসছে
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ১০৮০)

আজ রোববার করোনার ভ্যাকসিনের ডোজ রংপুরে এসে পৌঁছাবে। প্রথম দফায় রংপুর জেলায় আড়াই লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।  ভ্যাকসিন এসে পৌঁছলে তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআর স্টোরে রাখা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায়। তিনি জানান, রোববার ভ্যাকসিন এলেও ৭ ফেব্রুয়ারি থেকে প্রয়োগ শুরু হবে। তিনি আরও জানান, রংপুর সিটির  ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে আরও ডোজ এলে নিয়ম মাফিক এসব টিকা  প্রদান করা হবে। প্রথম ধাপে ভ্যাকসিন  প্রদানের কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ লক্ষ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি ভ্যাকসিন গ্রহণ ও সংরক্ষণ করবেন। অপর কমিটি সার্বিক বিষয়ে মনিটরিং করবেন। প্রথমে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিটি উপজেলায় ৪ জন স্বাস্থ্য বিভাগের লোক ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রায় শেষের পথে। ভ্যাকসিনের গুণগত মান যাতে নষ্ট না হয় এ জন্য সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন পেতে অগ্রাধিকার তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলকভাবে  রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না বলে তিনি জানান।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]