বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ২ হোটেল ব্যবসায়ী নিহত
প্রকাশ: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ১১০৬)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুইজন হোটেল উদ্বোধনের জন্য ঢাকার যাত্রীবাড়িতে যাচ্ছিলেন মাছ ক্রয়ের জন্য।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহত ব্যক্তির নাম বেলাল (২৫)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত বেলাল ও নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া জানান, উপজেলার বালুয়াকান্দি এলাকায় ছয়বন্ধু মিলে খাজা হাইওয়ে রেস্টুরেন্টের জন্য ঢাকার যাত্রাবাড়ী থেকে মাছ কিনতে যাচ্ছিলেন।

সকালে রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার জন্য সিগন্যাল দিলে সেটি তা অমান্য করে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত হন অপরজন। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, আহত ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]