বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বালু উত্তোলনে বাধা দেওয়ায় আ.লীগ অফিসে হামলা
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: রোববার, ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ১০৯২)

ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাতে বালু ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন জানান, তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছে ইউনিয়নের কয়েকজন বালু ব্যবসায়ী। ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শেখ আসাদুজ্জামান রুবেল জানান, বালু সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন দুলু, ধর্ষণ মামলার আসামি জুয়েল হোসেন রিপন, সৈকত আহমেদ বাবুল ও পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেনসহ ২৫-৩০ জনের একটি দল অফিসে অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]