| শিরোনাম: |
উত্তরকুমিল্লার তিতাস উপজেলায় চুরি হওয়া ১৯ মাসের শিশুকে ১৫ ঘণ্টা পর জীবিত উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বলরামপুর থেকে শিশুটি উদ্ধার করা হয়। উদ্ধার শিশু রাইসা উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে তার নানা ফুল মিয়ার বাড়ি থেকে চুরি হয়। রাইসা একই উপজেলার মনাইরকান্দি গ্রামের দুবাই প্রবাসী হালিম মিয়ার মেয়ে। এ ঘটনায় শিশু রাইসার মা জান্নাতুল আক্তার বাদী হয়ে গ্রেফতার কবির হোসেনের নামে তিতাস থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিল্লাল হোসেন আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করে গতকাল শুক্রবার সকালে কবির হোসেনকে কুমিল্লা কোর্টে প্রেরণ করেন। গ্রেফতার কবির উপজেলার বলরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে জান্নাতুল আক্তার প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে ফিরে এসে দেখে বিছানায় শিশু কন্যা রাইসা নেই। পরে জান্নাত ঘরের বাতি জ¦ালিয়ে দেখতে পায় ঘরে সিঁধ কাটা।