বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে চাপা পড়ে ভ্যান চালক নিহত
প্রকাশ: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ১০৯২)

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে আলামিন (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পুনিয়াউট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় রাব্বি নামের আরও এক ভ্যান চালক আহত হয়েছেন। জানা যায়, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা ধান বোঝাই করা ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড যাওয়ার পথে পুনিয়াউট বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা ভ্যান চালক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ভ্যান চালক আলামিন নিহত ও রাব্বি আহত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]