রবিবার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপির পরিচয়ে? মোঃ ফিরোজ মিয়াকে ঘিরে অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি   ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন   শেখ হাসিনাকে সাজাপ্রাপ্ত অপরাধী মনে করে বাংলাদেশ: আইনমন্ত্রী   জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম   ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   এসআরবির নতুন মহাপরিচালকের দায়িত্বে ফারুক আহমেদ   প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ইউপি নির্বাচন: ইসি সচিব   
অ্যাটকোর নতুন নির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি অঞ্জন চৌধুরী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন ইটিভির আবদুস সালাম।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। পরে নির্বাচনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন। পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক। এ ছাড়া সময় টেলিভিশনের মো. হাসান সদস্য বা পরিচালক হিসেবে কমিটিতে রয়েছেন।

অ্যাটকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্য চ্যানেলগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

নবনির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সদস্যরাও সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]