প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ৫৪)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয়জনের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি জানিয়েছেন।
শোকবার্তায় তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।