প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন।
তিনি জানান, দুর্বৃত্তরা যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।