বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: লোহাগড়ায় গাছের চারা রোপন নিয়ে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ খুন   ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, আটক ১   প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ   প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, চুক্তি করল মেলবোর্ন রেনেগেডস   প্রযুক্তিনির্ভর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের   নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট   
বিটিভির পর এবার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পরপর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হননি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনের সড়কের ইউটার্ন এলাকায় দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন বিকেলে বিটিভি ভবনের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানেও কেউ হতাহত হননি।

তবে মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাপন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর তাঁর শরীরে আগুন ধরে যায় এবং শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যায়। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]