রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’   বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ পরিবর্তন, আশরাফুলের জায়গায় সালাহউদ্দিন   সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা   জাঁকজমক নয়, শিউলি ফুলের স্নিগ্ধতায় পরীমণির জন্মদিন উদযাপন   আজ জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য   মক্কা-মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সৌদির, ‘মিথ্যাচার’ বলছে হুথিরা   দীর্ঘ ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট, বিচারকাজ শুরু দুপুরে   
‘নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে এসে মত দিতে হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৫৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিরোধী দল বিএনপির নোট অব ডিসেন্ট শিথিল করার দাবি জানাতে চাইলে সংবিধান সংশোধনবিষয়ক কমিটির বৈঠকে এসে মতামত দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান সংশোধনবিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে একদলীয় সরকারের ক্ষমতা স্থায়ী করার চেষ্টা হয়েছিল। তবে সেই কমিটির সঙ্গে গণতান্ত্রিক সরকারের অধীনে গঠিত বর্তমান কমিটিকে এক করে দেখা উচিত নয়।

তিনি বলেন, বিরোধী দল যদি বিএনপির নোট অব ডিসেন্ট শিথিল করার বিষয়ে আলোচনা করতে চায়, তাহলে তাদের কমিটির বৈঠকে এসে সে কথা বলতে হবে। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল অংশগ্রহণ করুক, সেটিই তাঁরা চান।

সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এ ধরনের কোনো পরিষদের উল্লেখ নেই। তবে গণভোটকে তাঁরা স্বীকার করেন। গণভোটে উত্থাপিত প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও জনগণের রায়কে সম্মান জানান তাঁরা।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কারসংক্রান্ত হবে। সংবিধান সংশোধনের বিষয়ে বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছে কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচার বিভাগকে আলোচনার বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও অনেকে দিয়েছেন।

এর আগে সংবিধান সংশোধনবিষয়ক কমিটির বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন সংশ্লিষ্টরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]